গোয়ালপাড়ায় লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গর্ভবতী বুনো হাতির
গোয়ালপাড়া (অসম), ৩০ মে (হি.স.) : অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত মরনৈ এলাকার এক গ্রামে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গর্ভবতী বুনো হাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার জেলা বন দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি হাতি নিকটবর্ত
বুনো হাতির মৃত্যু (ফাইল ফটো)


গোয়ালপাড়া (অসম), ৩০ মে (হি.স.) : অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত মরনৈ এলাকার এক গ্রামে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গর্ভবতী বুনো হাতির মৃত্যু হয়েছে।

আজ শনিবার জেলা বন দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি হাতি নিকটবর্তী বনাঞ্চল থেকে জনবসতিপূর্ণ গ্রামে ঢুকে পড়ে। গ্রামে চলাচলের সময় হাতিটি একটি সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে হাতিটির মৃতদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটির কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়।

পরে ময়নাতদন্তে জানা গেছে, মৃত হাতিটি গর্ভবতী ছিল। নির্ধারিত বন্যপ্রাণী সংরক্ষণ বিধি অনুসরণ করে হাতিটিকে তার গর্ভস্থ শাবক সহ সমাহিত করা হয়েছে।

বন দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি, হাতিটির মৃত্যুর জন্য দায়ী বৈদ্যুতিক লাইনের উৎস ও অবস্থা সম্পর্কেও বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়ছে জেলা বন দফতরের আধিকারিক সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande