
শ্রীভূমি (অসম), ৩০ মে (হি.স.) : শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে এপ্রিল, মে এবং জুন মাসের প্রধানমন্ত্রী পোষণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে।
আজ শনিবার জেলাশাসকের আদেশের উদ্ধৃতি দিয়ে এক সরকারি প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, জেলার নিম্ন প্রাথমিক এবং ‘ক’ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ১০০ গ্রাম করে চাল এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির ছাত্রছাত্রীদের জন্য ১৫০ গ্রাম করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা কমিশনারের আদেশে জানানো হয়েছে, এপ্রিল মাসে ১৯ দিনস মে মাসের ২৪ দিন এবং জুন মাসে ২৫ দিনের চাল বরাদ্দ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস