অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সংশয় কাটাতে তৎপর শুভেন্দু
কলকাতা, ৩০ মে (হি.স.): অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই
অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সংশয় কাটাতে তৎপর শুভেন্দু


কলকাতা, ৩০ মে (হি.স.): অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন। জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য সকলেই প্রকল্পের টাকা পাবেন।

শুভেন্দু শনিবার বলেন, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপক টাকা পান। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না-পান, সেটা আমরা নিশ্চিত করব।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande