
ইন্দোর, ৩০ মে ( হি. স.) : মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটল এক পথ দুর্ঘটনা । ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে, রসোমা মোড়ে । দুটি দ্রুতগতির গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক । শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, আহতের নাম দেব চৌহান। গাড়ির এয়ারব্যাগ সময়মতো খুলে যাওয়ায় রক্ষা পেয়েছেন অন্য আরোহীরা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ৩টে নাগাদ। তাঁর কাঁধে হাড় ভেঙে যাওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়ি থেকে উদ্ধার করে মদের বোতল। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়িতে কয়েকজন তরুণীও ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি থেকে তিনটি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক