
কলকাতা, ৩০ মে (হি.স.): অসহ্য ও অস্বস্তিকর গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। খানিকটা নেমেছে তাপমাত্রা। তবে, শুক্রবার রাতের বৃষ্টির পর শনিবার সকাল ফের চড়া রোদ উঠেছে। গরমও অনুভূত হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অক্ষরেখা আর ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সে কারণে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর উপযুক্ত পরিস্থিতি রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যাবে। তার পরে দু’-একটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিকর গরম এখন অনেকটাই কম থাকবে। সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে অস্বস্তিকর গরম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ