তোলাবাজি মামলায় গ্রেফতার কামারপুকুর অঞ্চল তৃণমূল সভাপতি
হুগলি , ৩০ মে (হি.স.) : তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও জমি দখলের একাধিক অভিযোগে অভিযুক্ত কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক মণ্ডল ওরফে মান্তু-কে ঝাড়খণ্ডের রাঁচির কোকড়া এলাকা থেকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে আরামব
গ্রেফতার কামারপুকুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি


হুগলি , ৩০ মে (হি.স.) : তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও জমি দখলের একাধিক অভিযোগে অভিযুক্ত কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক মণ্ডল ওরফে মান্তু-কে ঝাড়খণ্ডের রাঁচির কোকড়া এলাকা থেকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি তোলাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কৌশিক মণ্ডল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, জমি দখল এবং বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হত। যদিও এই অভিযোগগুলির বিষয়ে কৌশিক মণ্ডল বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি একটি ক্লাবঘর থেকে জমির দলিল, বিভিন্ন নথিপত্র ও লাঠি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিরোধী দলগুলির অভিযোগ, ওই স্থানটি প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হত। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, কৌশিক মণ্ডলের স্ত্রী তনুশ্রী মণ্ডল বর্তমানে গোঘাট-২ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ পদে রয়েছেন।

কৌশিক মণ্ডলের গ্রেফতারির পর গোটা ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande