
হায়দরাবাদ, ৩১ মে (হি.স.): কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী কিষাণ রেড্ডি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকালে বিভিন্ন সংস্কারের মাধ্যমে দেশে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। রবিবার হায়দরাবাদে 'মন কি বাত' অনুষ্ঠান শোনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে অধীর আগ্রহে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন।
তিনি আনন্দ প্রকাশ করে বলেন, পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জাতীয় সড়কের সম্প্রসারণ, রেল নেটওয়ার্কের বৃদ্ধি, নতুন ট্রেনের প্রবর্তন এবং রেল সেক্টরে নতুন প্রযুক্তি গ্রহণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগে দেশে যেখানে মাত্র ৭০টি বিমানবন্দর ছিল, সেই সংখ্যা এখন প্রায় ১৫০-এ পৌঁছেছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি গ্রামে রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে আগে কোনও সড়ক যোগাযোগ ছিল না। তিনি উল্লেখ করেন, আদিবাসী এলাকার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার উন্নতি-সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ