আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। নিজেই দিয়েছেন এই খবর। তিনি জানান, ইতিমধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, ন
আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর


গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। নিজেই দিয়েছেন এই খবর। তিনি জানান, ইতিমধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত বিধায়কদের তালিকা চূড়ান্ত হয়ে গেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে।

দলীয় সূত্রের দাবি, শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। বৈঠকে নতুন মন্ত্রীদের তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়েছে। অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ জুন মন্ত্রিসভা সম্প্রসারণের তথ্য শেয়ার করেছেন।

রাজনৈতিক সূত্রের খবর, সম্প্রসারিত মন্ত্রিসভায় সাত থেকে ১২ জন বিধায়ক শপথ নেবেন। তাঁদের মধ্যে দফতর বণ্টনও হবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এবং চারজন মন্ত্রীর শপথ গ্রহণের পর থেকে মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত করা এবং প্রশাসনিক ভারসাম্য আরও শক্তিশালী করার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছিল। তবে মন্ত্রিসভার চূড়ান্ত রূপ এবং সম্ভাব্য মন্ত্রীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

রাজ্য মন্ত্রিসভা কেমন হয়, তার প্রতি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১২ মে মুখ্যমন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেছিলেন হিমন্তবিশ্ব শর্মা। ওইদিন আরও চার পরিষদীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রামেশ্বর তেলি (বিজেপি), অজন্তা নেওগ (বিজেপি), দুই শরিক দল যথাক্রমে অগপ-র অতুল বরা এবং বিপিএফ-এর চরণ বড়ো। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande