আইনশিক্ষা বিষয়ে আলোচনাচক্র স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে
কলকাতা, ৩১ মে (হি. স.) : দেশে আইনশিক্ষা সংক্রান্ত বিষয়ে আরও এক ধাপ এগোলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। আইনশিক্ষা ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে রবিবার জাতীয় স্তরের আলোচনাচক্র হয়ে গেল। দেশের আইনশিক্ষা ও বিচারব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরে
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কলোকিয়াম


কলকাতা, ৩১ মে (হি. স.) : দেশে আইনশিক্ষা সংক্রান্ত বিষয়ে আরও এক ধাপ এগোলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। আইনশিক্ষা ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে রবিবার জাতীয় স্তরের আলোচনাচক্র হয়ে গেল। দেশের আইনশিক্ষা ও বিচারব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব লিগ্যাল স্টাডিজ’-এর উদ্যোগে রবিবার সফলভাবে সম্পন্ন হলো একটি একদিনের জাতীয় আলোচনাচক্র। বিষয় ছিল - ‘পলিসি ম্যাপিং ফর লং-টার্ম ডেভেলপমেন্ট অব লিগ্যাল এডুকেশন অ্যান্ড প্রফেশন ইন ইন্ডিয়া’ শীর্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিচারপতি, শিক্ষাবিদ, আইনজ্ঞ ও নীতি নির্ধারকেরা।

এদিনের আলোচনায় আইনশিক্ষার নীতিগত সংস্কার, বিচারব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎমুখী পাঠ্যক্রম গঠনের উপর জোর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) সুব্রত কুমার দে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনশিক্ষায় ধারাবাহিক সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক (ড.) নির্মল কান্তি চক্রবর্তী পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার আইন ও তথ্য সুরক্ষা-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির পক্ষে মতামত প্রদান করেন।

এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর আলোকে সমালোচনামূলক চিন্তা ও নৈতিক মূল্যবোধভিত্তিক আইনশিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। ওই অনুষ্ঠানে বিচারপতি সুগত মজুমদার, মধুমতী মিত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande