স্কটিশ চার্চ কলেজের 'ওগিলভি বিল্ডিং' নবসাজে আত্মপ্রকাশ
কলকাতা, ২৯ মে (হি.স.) : ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করল স্কটিশ চার্চ কলেজের ঐতিহাসিক ‘ওগিলভি বিল্ডিং’। শুক্রবার এক আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ১৯৬ বছরের প্রাচীন এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে এক নতুন অধ্
নতুন সাজে


কলকাতা, ২৯ মে (হি.স.) : ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করল স্কটিশ চার্চ কলেজের ঐতিহাসিক ‘ওগিলভি বিল্ডিং’। শুক্রবার এক আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ১৯৬ বছরের প্রাচীন এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। এক সময়কার ঐতিহ্যবাহী ওগিলভি হোস্টেল ভবনটিকে আধুনিক শিক্ষার উপযোগী পরিকাঠামোয় রূপান্তর করেছে কলেজ কর্তৃপক্ষ। নবনির্মিত এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চার্চ অফ নর্থ ইন্ডিয়ার মডারেটর তথা কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং।

​কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মন্ডল এবং বি.বি.এ বিভাগের স্নাতক স্তরের সমস্ত ক্লাস এই নতুন ভবনে স্থানান্তরিত করা হবে। এই আধুনিক ভবনে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, স্মার্ট বোর্ড সম্বলিত সেমিনার রুম, উন্নত কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, ইনকিউবেশন সেন্টার এবং একটি আধুনিক ক্যান্টিন।

​তবে ভবনের এই আধুনিকীকরণের মধ্যেও এর প্রাচীন ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। ওগিলভি বিল্ডিংয়ের পুরোনো পাথরের সিঁড়ি, ত্রিকোণাকার পেডিমেন্ট এবং খিলানযুক্ত প্রবেশদ্বারকে আগের মতোই অক্ষুণ্ণ রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, নতুন শিক্ষানীতির (এনইপি) চাহিদা ও নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষার উপযুক্ত পরিসর গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ-বিদেশে থাকা কলেজের প্রাক্তনীদের সক্রিয় সহযোগিতাতেই এই পুনর্নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande