
বীরভূম, ৩১ মে (হি.স.): ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূম জেলার বোলপুর থেকে সিয়ান যাওয়ার রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম চাঁদু রায়। তাঁর বাড়ি সিয়ানের বৈদ্যনাথপুর রায়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সাইকেল নিয়ে বাজারে গিয়েছিলেন চাঁদু। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ ঘাতক ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ