সাগরদিঘিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক
মুর্শিদাবাদ, ৩১ মে (হি.স.): চাষের জমিতে সেচের জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। রবিবার সাগরদিঘি থানার অন্তর্গত বন্যেশ্বর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবু শেখ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ বাবু ধানের
সাগরদিঘিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক


মুর্শিদাবাদ, ৩১ মে (হি.স.): চাষের জমিতে সেচের জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। রবিবার সাগরদিঘি থানার অন্তর্গত বন্যেশ্বর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাবু শেখ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ বাবু ধানের জমিতে জল দিতে যান। বেলা ১২টা নাগাদ এক ব্যক্তি ফোনে বাবু শেখের ভাইকে বাবুর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande