
কলকাতা, ৩১ মে (হি.স.): তোলাবাজির অভিযোগে শনিবার রাতে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ তুলসি সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাচক্রে এর আগে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় তোলাবাজির অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, তোলাবাজির একটি অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেই তদন্তে নেমে মেয়র পারিষদের স্বামীর নাম উঠে আসে। শনিবার জিজ্ঞাসাবাদের পরে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মেয়র পারিষদকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ