নৃশংসতার বিরুদ্ধে জনগণের ক্ষোভেই এই পরিণতি, অভিষেক প্রসঙ্গে সৌমিত্র
জলপাইগুড়ি, ৩১ মে (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন, তাঁদের নৃশংসতার বিরুদ্ধে জনগণের ক্ষোভই এই পরিণতির কারণ। রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত
সৌমিত্র খাঁ


জলপাইগুড়ি, ৩১ মে (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন, তাঁদের নৃশংসতার বিরুদ্ধে জনগণের ক্ষোভই এই পরিণতির কারণ। রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন, মানুষের ওপর তাঁরা যে নৃশংসতা ও অত্যাচার করেছে, জনগণের ক্ষোভই এই পরিণতির দিকে নিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন তাঁর রাস্তায় নেমে রাজনীতি করতে হবে। সৌমিত্র আরও বলেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্যের ফল। অভিষেক যে ডিজে বাজানোর কথা বলছিলেন, এটা তারই ফল। এতে বিজেপির কোনও ভূমিকা নেই।

উল্লেখ্য, শনিবার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। এলাকায় পৌঁছোতেই জনরোষের কবলে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছোড়া হয়। পাথরও ছোড়েন কেউ কেউ। সঙ্গে চলে ‘চোর চোর’ স্লোগান। আঘাত থেকে বাঁচতে অভিষেক মাথায় হেলমেট পরে নিয়েছিলেন। তার পরেও ধস্তাধস্তিতে তাঁর জামা ছিঁড়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande