
কলকাতা, ৩১ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা খানিকটা কমেছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু, সোমবারের পর বদলাতে পারে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে সোমবারের পর থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে শুরু করবে। গত কয়েক দিনের বৃষ্টিতে যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল, তা সোমবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে তাপমাত্রা ফের আগের অবস্থানে ফিরে যেতে পারে। বাড়বে অস্বস্তিও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ