
কলকাতা, ৩১ মে (হি. স.): বিশ্ব তামাকমুক্ত দিবসে সচেতনতার বার্তা| তামাক আসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে রবিবার সৌমেন’স ওয়ার্কআউটের উদ্যোগে র্যালি সম্পন্ন হল কলকাতায়। জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির সূচনা হয় এসপ্ল্যানেডের রানি রাসমণি মোড় থেকে| র্যালি শেষ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে। অংশগ্রহণ করেন শতাধিক মানুষ।
র্যালিতে প্ল্যাকার্ড, ব্যানারের মাধ্যমে তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
সংস্থার কর্ণধার সৌমেন দাস এই প্রসঙ্গে বলেন, “১৬ বছরের এই উদ্যোগ এখন সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। তরুণ প্রজন্মকে তামাকমুক্ত ও সুস্থ জীবনের পথে এগিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। ”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত