
চেন্নাই, ৪ মে(হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঞ্জাভুর কেন্দ্রে বড় জয় পেল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দলের প্রার্থী আর. বিজয়সারবণন ১৬,৯৫৫ ভোটের ব্যবধানে দ্রমুক প্রার্থী শান রামানাথন-কে পরাজিত করেছেন। এই জয়ের ফলে রাজ্যে টিভিকে-র শক্ত অবস্থান আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য