
পুদুচেরি, ৪ মে (হি.স.): নেল্লিথোপে বিধানসভা কেন্দ্রে ক্ষমতা বদলের ছবি দেখা গেল ভোট গণনায়। ডিএমকে প্রার্থী ভি. কার্তিগেয়ানে ৮৫০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রিচার্ডস জনকুমারকে পরাজিত করেন।
২০২১ সালে এই আসন বিজেপির দখলে ছিল, কিন্তু এবার তা ডিএমকে-র ঝুলিতে গেল। এদিকে টিভিকে প্রার্থী এস. ভিগনেশ্বরন ৪ হাজার ৭৬৩ ভোট পেয়ে শক্তিশালী উপস্থিতি দেখান, যা ব্যবধানের থেকেও বেশি হওয়ায় ভোট সমীকরণে নতুন ইঙ্গিত দিচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য