
পুদুচেরি, ৪ মে (হি.স.) : পুদুচেরির মান্নাডিপেট বিধানসভা আসনে বড় ব্যবধানে জয় পেল বিজেপি। দলের প্রার্থী এ নমাসিবায়াম ৬ হাজার ১১০ ভোটে কংগ্রেস প্রার্থী টি.পি.আর. সেলভামেকে পরাজিত করেন।
সোমবার গণনার শুরু থেকেই নমাসিবায়াম এগিয়ে ছিলেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রতিটি রাউন্ডে তাঁর ব্যবধান ক্রমশ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি স্বচ্ছন্দ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
রাজনৈতিক মহলের মতে, মান্নাডিপেটে এই জয় বিজেপির সংগঠনগত শক্তি এবং ভোটব্যাঙ্কের স্থায়িত্বের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এনডিএ শিবিরের পক্ষে এই ফলাফল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পুদুচেরির সামগ্রিক নির্বাচনী ছবিতে এই জয় বিজেপিকে কিছুটা শক্তি জোগালেও, রাজ্যের বড় ছবিতে এখনও এআইএনআরসি এগিয়ে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য