বাংলায় গেরুয়া ঝড় : ৪ আসনে জয়ী ও ১৯৫ আসনে এগিয়ে বিজেপি, ম্যাজিক ফিগার ছাপিয়ে জয়ের পথে পদ্ম শিবির
কলকাতা, ৪ মে (হি. স.): ২০২৬-এর বঙ্গ নির্বাচনে পরিবর্তনের পদধ্বনি এখন আরও স্পষ্ট। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতিমধ্যেই চারটি আসনে আনুষ্ঠানিকভাবে জয়লাভ করেছে এবং ১৯৫টি আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদি
জয়ের পথে বিজেপি


কলকাতা, ৪ মে (হি. স.): ২০২৬-এর বঙ্গ নির্বাচনে পরিবর্তনের পদধ্বনি এখন আরও স্পষ্ট। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতিমধ্যেই চারটি আসনে আনুষ্ঠানিকভাবে জয়লাভ করেছে এবং ১৯৫টি আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী ঘোষিত হলেও মাত্র ৮৭টি আসনে এগিয়ে থেকে প্রবল চাপের মুখে পড়েছে।

নির্বাচন কমিশন এখনও রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে ৪টি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি এবং ১টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল।

মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) : বিজেপির সৈকত পাঁজা ১৪,৭৯৮ ভোটে হারালেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা সিদ্দাকুল্লা চৌধুরীকে।

ভাতার (পূর্ব বর্ধমান) : বিজেপির সৌমেন কার্ফা ৬,৫২৮ ভোটে জয়ী হয়েছেন।

আসানসোল দক্ষিণ (পশ্চিম বর্ধমান) : বিজেপির অগ্নিমিত্রা পল ৪০,৮৩৯ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের গড় ধরে রাখলেন।

কালিম্পং (দার্জিলিং পার্বত্য অঞ্চল) : পাহাড়ের রাজনীতিতে চমক দিয়ে বিজেপির ভরত কুমার ছেত্রী ২১,৪৬৪ ভোটে জয়ী ঘোষিত হয়েছেন।

ভগবানগোলা (মুর্শিদাবাদ): একমাত্র এই আসনটিতে তৃণমূলের রেয়াত হোসেন সরকার ৫৬,৪০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি ২টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া সিপিআই(এম), আইএসএফ এবং কংগ্রেস ১টি করে আসনে এগিয়ে থেকে অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে।

রাজ্যজুড়ে এই ট্রেন্ড বজায় থাকলে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্ন দখলের পথে। পরাজয়ের আভাস পেয়ে তৃণমূল শিবিরে নিস্তব্ধতা থাকলেও, রাজ্যজুড়ে গেরুয়া আবির আর জয়ধ্বনি দিয়ে বিজয় উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা। বিকেলের পর চূড়ান্ত আসনের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande