কেরলমে ভোট গণনা ২০২৬: ইউডিএফ এগিয়ে, কারণ জানালেন সানি জোসেফ
কেরলম , ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় অগ্রগতি দেখা গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর দিকে। নির্বাচন কমিশনের সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, ইউডিএফ ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে বলে
কেরলমে ভোট গণনা ২০২৬: ইউডিএফ এগিয়ে, কারণ জানালেন সানি জোসেফ


কেরলম , ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় অগ্রগতি দেখা গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর দিকে। নির্বাচন কমিশনের সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, ইউডিএফ ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে বলে জানা গেছে।

এদিকে এলডিএফের পিছিয়ে পড়ার কারণ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য কংগ্রেস সভাপতি সানি জোসেফ বলেন, “জনবিরোধী নীতির ফলেই এই পরিস্থিতি।” মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, “সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কেরলমের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande