পুদুচেরি ভোট গণনা ২০২৬: ইয়ানাম, ভিলিয়ানুর ও লসপেটে হাড্ডাহাড্ডি লড়াই, টিভিকে-র প্রভাব স্পষ্ট
পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরির একাধিক আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইয়ানাম, ভিলিয়ানুর এবং লসপেটে খুবই অল্প ব্যবধানে এগোচ্ছে প্রার্থীরা। ইয়ানামে এআইএনআরসি প্রার্থী মাত্র ৭২২ ভোটে এগিয়ে রয়েছেন। ভিলিয়ানুরে এআইএনআরসি ও ডিএমকে-র মধ্যে ব্যবধান
পুদুচেরি ভোট গণনা ২০২৬: ইয়ানাম, ভিলিয়ানুর ও লসপেটে হাড্ডাহাড্ডি লড়াই, টিভিকে-র প্রভাব স্পষ্ট


পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরির একাধিক আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইয়ানাম, ভিলিয়ানুর এবং লসপেটে খুবই অল্প ব্যবধানে এগোচ্ছে প্রার্থীরা।

ইয়ানামে এআইএনআরসি প্রার্থী মাত্র ৭২২ ভোটে এগিয়ে রয়েছেন। ভিলিয়ানুরে এআইএনআরসি ও ডিএমকে-র মধ্যে ব্যবধান ৪৫৩ ভোট।

এই আসনে টিভিকে প্রার্থী রমেশ ৩ হাজার ৯৩৩ ভোট পেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন।

লসপেটে এআইএনআরসি ও কংগ্রেস প্রার্থীর মধ্যে ব্যবধান ৯৮১ ভোট, যেখানে টিভিকে প্রার্থী ভি. সামিনাথন ৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে সমীকরণে প্রভাব ফেলছেন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande