
পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শাসক এআইএনআরসি-নেতৃত্বাধীন এনডিএ প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে।
থাট্টানচাভাদি আসনে মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী কংগ্রেস প্রার্থী ভি. বৈথিলিঙ্গামের থেকে ৩,৫৯১ ভোটে এগিয়ে রয়েছেন।
বিভিন্ন কেন্দ্রে এআইএনআরসি শিবিরে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য