পুদুচেরি ভোট গণনা ২০২৬: থাট্টাঞ্জাভাদিতে বড় জয় মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর
পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভার থাট্টাঞ্জাভাদি কেন্দ্রে সহজ জয় পেলেন বর্তমান মুখ্যমন্ত্রী ও এআইএনআরসি প্রতিষ্ঠাতা এন. রঙ্গস্বামী। তিনি মোট ২৩ হাজার ৫৭৮ ভোটের মধ্যে ৪ হাজার ৪৪১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প
পুদুচেরি ভোট গণনা ২০২৬: থাট্টাঞ্জাভাদিতে বড় জয় মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর


পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভার থাট্টাঞ্জাভাদি কেন্দ্রে সহজ জয় পেলেন বর্তমান মুখ্যমন্ত্রী ও এআইএনআরসি প্রতিষ্ঠাতা এন. রঙ্গস্বামী।

তিনি মোট ২৩ হাজার ৫৭৮ ভোটের মধ্যে ৪ হাজার ৪৪১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনএমকে প্রার্থী ই. বিনায়গম পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট।

২০২১ সালের তুলনায় এবারের জয়ের ব্যবধান আরও বড় হওয়ায় এআইএনআরসি শিবিরে স্বস্তি ফিরেছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande