পুদুচেরি ভোট গণনা ২০২৬ : টানা চতুর্থবার জয়, কারাইক্কাল নর্থে আসন ধরে রাখলেন পি.আর.এন. থিরুমুরুগান
কারাইক্কাল, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভার কারাইক্কাল নর্থ আসনে টানা চতুর্থবারের মতো জয় পেলেন এআইএনআরসি নেতা ও রাজ্যের সিভিল সাপ্লাই ও কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রী পি.আর.এন. থিরুমুরুগান। তিনি মোট ১২ হাজার ৭৩১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কং
পুদুচেরি ভোট গণনা ২০২৬ : টানা চতুর্থবার জয়, কারাইক্কাল নর্থে আসন ধরে রাখলেন পি.আর.এন. থিরুমুরুগান


কারাইক্কাল, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভার কারাইক্কাল নর্থ আসনে টানা চতুর্থবারের মতো জয় পেলেন এআইএনআরসি নেতা ও রাজ্যের সিভিল সাপ্লাই ও কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রী পি.আর.এন. থিরুমুরুগান।

তিনি মোট ১২ হাজার ৭৩১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রঞ্জিতকে ২ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রঞ্জিত পেয়েছেন ১০ হাজার ৭৮ ভোট।

অন্যদিকে টিভিকে প্রার্থী ভিগনেশ পেয়েছেন ৫ হাজার ৩৩ ভোট এবং নাম তামিলার কাচি (এনটিকে) প্রার্থী অনুসিয়া পেয়েছেন ৪৮০ ভোট।

২০১১ সাল থেকে এই আসনে বিধায়ক ও মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা থিরুমুরুগানের এই জয় প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখল বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande