
পুদুচেরি, ৪ মে (হি.স.): মান্নাদিপেট বিধানসভা কেন্দ্রে বিজেপির জন্য স্বস্তির ফল।
বিজেপি প্রার্থী এ. নামাসিভায়ম ৬ হাজার ১১০ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী টি.পি.আর. সেলভামকে পরাজিত করেন।
২০২১ সালের তুলনায় এবার ব্যবধান আরও বেড়েছে বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য