
পুদুচেরি, ৪ মে (হি.স.): থাট্টানচাভাদি আসনে আরামদায়ক জয় পেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ও এআইএনআরসি প্রতিষ্ঠাতা এন. রঙ্গাস্বামী।
তিনি মোট ২৩ হাজার ৫৭৮ ভোটের মধ্যে ৪ হাজার ৪৪১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনএমকে প্রার্থী ই. বিনয়াগম পান ৫,৫৮৩ ভোট। ২০২১ সালের তুলনায় এবারের ব্যবধান আরও বেড়েছে বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য