
পুদুচেরি, ৪ মে (হি.স.): ইয়ানাম বিধানসভা কেন্দ্রে এআইএনআরসি ও কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এআইএনআরসি প্রার্থী মল্লাদি কৃষ্ণ রাও মাত্র ৭২২ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী গোল্লাপল্লি শ্রীনিবাস আশোকের থেকে। এখানে ৬০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ২০২১ সালের তুলনায় এবার লড়াই আরও টানটান।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য