
চেন্নাই, ৪ মে (হি.স.): ভোট গণনার আবহে এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিলেন তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-র এগমোর (এসসি ) আসনের প্রার্থী রাজমোহন। এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে জয়ী হলে তিনি তাঁর প্রাপ্ত প্রতিটি ভোটের বিনিময়ে একটি করে গাছ লাগাবেন।
রাজমোহনের এই ঘোষণা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। পরিবেশ সংরক্ষণকে কেন্দ্র করে তাঁর এই উদ্যোগ ভোটের পর বাস্তবায়িত হলে এলাকায় সবুজায়ন বাড়বে বলে মনে করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য