
চেন্নাই, ৪ মে (হি.স.): ভোট গণনার সময় তামিলনাড়ুর মাইলাপুর বিধানসভা কেন্দ্রে একটি ইভিএমে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। এর ফলে সংশ্লিষ্ট টেবিলে গণনা প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হয়। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিষয়টি দ্রুত খতিয়ে দেখছেন বলে জানা গেছে। তবে অন্যান্য টেবিলে গণনা স্বাভাবিকভাবেই চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য