তামিলনাড়ু ভোট গণনা ২০২৬ : তিরুভাল্লুরে এগিয়ে টিভিকে প্রার্থী ড. টি. অরুণকুমার, পিছিয়ে ডিএমকে ও এআইএডিএমকে
চেন্নাই, ৪ মে (হি.স.): নির্বাচন কমিশনের দুপুর ১২টার আপডেট অনুযায়ী তামিলনাড়ুর তিরুভাল্লুর বিধানসভা কেন্দ্রে টিভিকে প্রার্থী ড. টি. অরুণকুমার এগিয়ে রয়েছেন। নবম রাউন্ডের গণনা শেষে তিনি ৩০ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। ডিএমকে প্রার্থী ভি.জি. রাজেন্দ্রন
তামিলনাড়ু ভোট গণনা ২০২৬ : তিরুভাল্লুরে এগিয়ে টিভিকে প্রার্থী ড. টি. অরুণকুমার, পিছিয়ে ডিএমকে ও এআইএডিএমকে


চেন্নাই, ৪ মে (হি.স.): নির্বাচন কমিশনের দুপুর ১২টার আপডেট অনুযায়ী তামিলনাড়ুর তিরুভাল্লুর বিধানসভা কেন্দ্রে টিভিকে প্রার্থী ড. টি. অরুণকুমার এগিয়ে রয়েছেন।

নবম রাউন্ডের গণনা শেষে তিনি ৩০ হাজার ২৪৮ ভোট পেয়েছেন।

ডিএমকে প্রার্থী ভি.জি. রাজেন্দ্রন ২৬ হাজার ৪২৭ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এআইএডিএমকে প্রার্থী বি.ভি. রামানা ২২ হাজার ৭৬৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।

এদিকে চেন্নাইয়ের লয়োলা কলেজ গণনা কেন্দ্রে ভিল্লিভাক্কাম আসনের টিভিকে প্রার্থী আধব অর্জুনার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande