
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্রাবিড় দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোতে বড় ধাক্কা দিয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকে। ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে নবাগত দলটি।
প্রবণতা অনুযায়ী, রাজ্যে এআইএডিএমকে দ্বিতীয় স্থানে থাকলেও শাসক দল ডিএমকে পিছিয়ে পড়েছে তৃতীয় স্থানে। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।
সট্টুর আসনে টিভিকে প্রার্থী এম. আজিত ১১ হাজার ১৪৮ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন, যেখানে ডিএমকে প্রার্থী এ. কদারকারাইরাজ ১০ হাজার ৪৯৪ ভোট পেয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন পিছিয়ে রয়েছেন।
তিরুচিরাপল্লি (ওয়েস্ট)-এ ডিএমকে মন্ত্রী কে.এন. নেহরু শেষ রাউন্ডে ২ হাজার
৬৭৪ ভোটে এগিয়ে গেছেন, যেখানে টিভিকে প্রার্থী জি. রামমূর্তি কাছাকাছি লড়াই করছেন।
লালগুড়িতে এআইএডিএমকে প্রার্থী লীমারোজ মার্টিন এগিয়ে রয়েছেন ৪ হাজার ৫১৮ ভোটে, তবে টিভিকে সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে টিভিকে-র অগ্রগতি রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য