তামিলনাড়ুর ভোট গণনা ২০২৬: কোলাথুরে পিছিয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এগিয়ে টিভিকে প্রার্থী
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় চমকপ্রদ প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, কোলাথুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পিছিয়ে রয়েছেন টিভিকে প্রার্থী ভি.এস. বাবুর থেকে। অন্যদ
তামিলনাড়ুর ভোট গণনা ২০২৬: কোলাথুরে পিছিয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এগিয়ে টিভিকে প্রার্থী


চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় চমকপ্রদ প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, কোলাথুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পিছিয়ে রয়েছেন টিভিকে প্রার্থী ভি.এস. বাবুর থেকে।

অন্যদিকে, পেরামবুর কেন্দ্রে টিভিকে প্রধান ও অভিনেতা বিজয় এগিয়ে রয়েছেন বলে প্রাথমিক প্রবণতায় জানা গেছে। তবে একই সঙ্গে কিছু রাউন্ডের গণনায় পেরামবুর ও ত্রিচি ইস্টে বিজয় পিছিয়ে পড়েছেন বলেও সূত্রের খবর।

চেপাউক কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় পিছিয়ে রয়েছেন স্ট্যালিনের ছেলে ও রাজ্য মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।

সকাল ৯.২০ মিনিট পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ডিএমকে ৬২টি আসনে এগিয়ে রয়েছে। অন্নাদিএমকে ২৬টি আসনে এবং টিভিকে ৩৪টি আসনে এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে রাজ্যের রাজনৈতিক চিত্রে এবার ত্রিমুখী লড়াই স্পষ্ট হয়ে উঠছে। বিজয় নেতৃত্বাধীন টিভিকে ডিএমকের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে বলে প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এগুলো একেবারে প্রাথমিক ট্রেন্ড এবং চূড়ান্ত ফল বদলাতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande