তামিলনাড়ু ভোট গণনা ২০২৬: ১০৮ আসনে এগিয়ে টিভিকে, চেন্নাইয়ে পার্টি অফিসে মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় সাফল্যের দিকে এগোচ্ছে টিভিকে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল। রাজ্যে একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে টিভিকে এগিয়ে থ
তামিলনাড়ু ভোট গণনা ২০২৬: ১০৮ আসনে এগিয়ে টিভিকে, চেন্নাইয়ে পার্টি অফিসে মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস


চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় সাফল্যের দিকে এগোচ্ছে টিভিকে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল।

রাজ্যে একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে টিভিকে এগিয়ে থাকায় চেন্নাইয়ে দলীয় সদর দফতরের বাইরে কর্মীরা মিষ্টি বিতরণ করে উদযাপন শুরু করেন।

এছাড়াও, ভোট গণনার আবহে ডিএমকে কর্মী লক্ষ্মী প্রিয়া এক বিস্ময়কর মন্তব্য করলেন। তিনি বলেন, “অনেকেই পরিবর্তনের আশা করছিলেন, আমি আশা করি সেটা ভালো পরিবর্তন হবে। আমি মনে করি বিজয় তামিলনাড়ুর জন্য ভালো কিছু করবেন। বিজয়ই তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন…”

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ আসনে লিড ধরে রেখেছে টিভিকে, যেখানে ডিএমকে ও এআইএডিএমকে পিছিয়ে রয়েছে বহু কেন্দ্রে।

রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande