তামিলনাড়ু ভোট গণনা ২০২৬: তৃতীয় রাউন্ডে স্টালিনকে ছাড়িয়ে টিভিকে প্রার্থী, একাধিক কেন্দ্রে এগিয়ে ‘হুইসেল পোডু’ শিবির
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। তৃতীয় রাউন্ডের শেষে কোলাথুরে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে পিছনে ফেলে এগিয়ে গেছেন টিভিকে প্রার্থী ভি.এস. বাবু। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টালিন পেয়েছেন
তামিলনাড়ু ভোট গণনা ২০২৬: তৃতীয় রাউন্ডে স্টালিনকে ছাড়িয়ে টিভিকে প্রার্থী, একাধিক কেন্দ্রে এগিয়ে ‘হুইসেল পোডু’ শিবির


চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। তৃতীয় রাউন্ডের শেষে কোলাথুরে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে পিছনে ফেলে এগিয়ে গেছেন টিভিকে প্রার্থী ভি.এস. বাবু।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টালিন পেয়েছেন ১০,৬৩৯ ভোট, অন্যদিকে ভি.এস. বাবু এগিয়ে রয়েছেন ১২,৯১৭ ভোটে। অর্থাৎ ব্যবধান দাঁড়িয়েছে ২,২৭৮ ভোট।

পেরাম্বুরেও টিভিকে প্রার্থী সি. জোসেফ বিজয় প্রথম রাউন্ডেই ৬,৪৬৯ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন, যেখানে ডিএমকে প্রার্থী আর.ডি. শেকর ৩,৪৭২ ভোট পেয়েছেন।

গোবিচেট্টিপালায়ামে প্রাক্তন এআইএডিএমকে নেতা কেএ সেনগোত্তাইয়ান টিভিকে প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন ৭,৬৬৫ ভোটে। কিনাথুকাডাভুতে টিভিকে প্রার্থী ভি. ভিগনেশ ১৯,৬৩৬ ভোট নিয়ে বড় ব্যবধানে এগিয়ে।

সুলুর ও ভ্যালপারাই সহ একাধিক কেন্দ্রে টিভিকে প্রার্থীরা এগিয়ে থাকায় রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণনা এখনও চলছে এবং বিভিন্ন রাউন্ডে লিড বদলাতে পারে। তবে প্রাথমিক প্রবণতায় টিভিকে শিবির রাজ্যে বড় ধাক্কা দিয়েছে ডিএমকে ও এআইএডিএমকে-কে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande