ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, ঝাড়গ্রামে গ্রেফতার ৪
ঝাড়গ্রাম, ৬ মে (হি.স.) : নির্বাচনের ফল প্রকাশের পর ঝাড়গ্রাম জুড়ে বিক্ষিপ্ত হিংসা, ভাঙচুর ও দলীয় কার্যালয় দখলের অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার জেলা শাসক আকাঙ্ক্ষ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, ঝাড়গ্রামে গ্রেফতার ৪


ঝাড়গ্রাম, ৬ মে (হি.স.) : নির্বাচনের ফল প্রকাশের পর ঝাড়গ্রাম জুড়ে বিক্ষিপ্ত হিংসা, ভাঙচুর ও দলীয় কার্যালয় দখলের অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

বুধবার জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা এবং সিআরপিএফের আধিকারিকরা যৌথভাবে সাংবাদিক বৈঠক করে জানান, হিংসা রুখতে প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমন্বিতভাবে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিচ্ছে। রাজনৈতিক দল নির্বিশেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেলাশাসক বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফল ঘোষণার পর কিছু এলাকায় অশান্তির খবর মিলছে। আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি বজায় রাখুন।”

পুলিশ সুপার জানান, “অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।”

অন্যদিকে, জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল ও রং বদলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঝাড়গ্রাম শহর, বেলপাহাড়ি, গোপীবল্লভপুরসহ একাধিক এলাকায় এই অভিযোগ সামনে এসেছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বেলিয়াবেড়া থানার পেটবিন্ধি এলাকায়। তৃণমূলের দাবি, অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, জল সরবরাহ নষ্ট এবং পুকুর থেকে মাছ লুট করা হয়েছে। আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে বলেও অভিযোগ।

ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande