জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার ৫
কলকাতা, ৬ মে (হি. স.) : মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে রাজ্যে নির্বাচন-পরবর্তী হিংসার খবর পাওয়া গেছে। সেখানে শ্রীপত সিং কলেজের সামনে প্রায় দুই দশক পুরনো লেনিনের একটি মূর্তি ভেঙে ফেলেছে একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে, লোহার রড ও শাবল দিয়ে মূর্তির মুখ
লেনিনের  মূর্তি ভাঙা


কলকাতা, ৬ মে (হি. স.) : মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে রাজ্যে নির্বাচন-পরবর্তী হিংসার খবর পাওয়া গেছে। সেখানে শ্রীপত সিং কলেজের সামনে প্রায় দুই দশক পুরনো লেনিনের একটি মূর্তি ভেঙে ফেলেছে একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে, লোহার রড ও শাবল দিয়ে মূর্তির মুখ ভেঙে দেওয়ার পর সেটিকে বেদী থেকে উপড়ে ফেলা হয়। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই ঘটনায় বামপন্থী দলগুলো তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, নির্বাচনী জয়ের উল্লাস চলাকালীন কিছু অতি-উৎসাহী সমর্থক এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন, আসানসোল, কোচবিহার ও বারুইপুর এলাকাতেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ‘ইয়েলো বুক’-এর নিয়ম মেনেই বহাল রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande