
ফিরোজাবাদ, ৬ মে (হি. স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে খুনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নাসিরপুর থানার অন্তর্গত এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আকাশ। সে সাহাসপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি পিস্তল এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৭ এপ্রিল ব্যক্তিগত বিবাদের জেরে আকাশ অবনীশ ওরফে ছোটুকে গুলি করে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের কাছে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরপর নাগলা জওহর কালভার্টের নিচ থেকে আকাশকে গ্রেফতার করা হয়। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক