অভিষেকের উপর হামলাকারী ১১ জনকে চিহ্নিত করল পুলিশ
কলকাতা, ১ জুন (হি স)। ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারী ১১ জনকে চিহ্নিত করল পুলিশ। তৃণমূলের দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাদের বেশিরভাগের সঙ্গে বিজেপি যোগ রয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে সেই সূত্র খুঁজে পেয়েছে বলে দাবি
অভিষেকের উপর হামলাকারী ১১ জনকে চিহ্নিত করল পুলিশ


কলকাতা, ১ জুন (হি স)। ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারী ১১ জনকে চিহ্নিত করল পুলিশ। তৃণমূলের দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাদের বেশিরভাগের সঙ্গে বিজেপি যোগ রয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে সেই সূত্র খুঁজে পেয়েছে বলে দাবি।

শনিবার সোনারপুরে অভিষেকের উপর ব্যাপক জনরোষের ঘটনার পর অনেকেই বলতে শুরু করেছিলেন যে এটা তৃণমূলের অন্দরের ক্ষোভের বহিঃপ্রকাশ। সোমবার তৃণমূলের অভিযোগপত্রে স্পষ্ট করে উল্লেখ, অভিযুক্তরা নানা সময়ে নানা দলের ঘনিষ্ঠ ছিল। তবে এই মুহূর্তে তাদের রাজনৈতিক পরিচয়, তারা গেরুয়া শিবিরের সদস্য।

সকলের কিছু না কিছু পদ রয়েছে শাসকদলে।

এছাড়া ঘটনার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, তা টের পেয়েও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। বারুইপুর জেলা পুলিশ সুপার ও সোনারপুর থানার আইসি-কেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

তৃণমূলের অভিযোগপত্র অনুযায়ী, শনিবার সোনারপুরে যারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম, জুতো, ইট, পাটকেল ছোড়ে, কলার টেনে ধরে মারধর করেছিল, তারা জেলা বিজেপির কোনও না কোনও পদে রয়েছে। তাঁদের নামে তৃণমূল অভিযোগ জমা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande