
বাহরাইচ, ২ জুন (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচে সোমবার গভীর রাতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং মতিপুর থানার পুলিশের যৌথ অভিযানে ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার এক নেপালি মাদক পাচারকারী। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৩১ গ্রাম মাদক। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মঈনুদ্দিন। সে বাঁকে জেলার নেপালগঞ্জ থানার অন্তর্গত বেলহারি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর রাতে মতিপুর থানার পুলিশ বালাইগাঁওয়ের পুরনো চেকপোস্টের কাছে অবস্থিত ফুটা মোড়ে টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বিএসএফ-এর সহায়তায় এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। গ্রেফতার হয় মঈনুদ্দিন। তল্লাশির সময় পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক