নির্বাচনের মতোই ধর্মতলার শক্তিপরীক্ষাতেও ডাহা ফেল তৃণমূলনেত্রীর
কলকাতা, ২ জুন (হি স)। খাতায় কলমে এখন তৃণমূলের হাতে ৭৮ বিধায়ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলের ধর্নায় দেখে মিলল না ১০ জন বিধায়কেরও। মেরেকেটে দেখা মিলল ৬ জনের। ছিলেন ৫ সাংসদ। মঙ্গলবার শক্তি পরীক্ষা করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২ জুন (হি স)। খাতায় কলমে এখন তৃণমূলের হাতে ৭৮ বিধায়ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলের ধর্নায় দেখে মিলল না ১০ জন বিধায়কেরও। মেরেকেটে দেখা মিলল ৬ জনের। ছিলেন ৫ সাংসদ।

মঙ্গলবার শক্তি পরীক্ষা করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। দেখা গেল, নির্বাচনের মতোই এক্ষেত্রেও ডাহা ফেল করলেন তিনি।

গত রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেখানে দেখা মেলেনি ২০ জনেরও। যার জেরে বাতিল করা হয় বৈঠক।

তারপর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচি যে ঘুরপথে শক্তি পরীক্ষার কৌশল ছিল, তা বলাই বাহুল্য। কিন্তু এখানেও দেখা গেল ডাহা ফেল নেত্রী! মেরেকেটে শামিল হলেন ৬ বিধায়ক ও পাঁচ সাংসদ। বিধায়কদের মধ্যে ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা, রিগিং এবং এসআইআর সহ একাধিক বিষয়কে হাতিয়ার করে মঙ্গলবার কলকাতার রাজপথে আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কর্মসূচি শুরুর আগেই বাধ সাধে পুলিশ। রানি রাসমণি রোডে ধর্না প্রদর্শনের অনুমতি দেয় নি লালবাজার। পরিবর্তে বিকল্প হিসেবে ধর্মতলার ‘Y’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে। তাও আবার মাত্র সময়সীমা বেঁধে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande