অভিষেককে হেনস্তায় ধৃতদের জামিন
কলকাতা, ১ জুন (হি স)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার তদন্তে নেমেই ছ’জনকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিওর সূত্র ধরেই ছ’জনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে ১
অভিষেককে হেনস্তায় ধৃতদের জামিন


কলকাতা, ১ জুন (হি স)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার তদন্তে নেমেই ছ’জনকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিওর সূত্র ধরেই ছ’জনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে ১ দিনের জেল হেফাজতের পর সোমবার জামিন পেলেন ধৃতরা।

শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় চরম হেনস্তার শিকার হতে হয়েছিল অভিষেককে। তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো ছোড়া হয়েছিল। কলার ধরে টান, রীতিমতো মার খেতে হয়েছিল তাঁকে।

সোমবার বারুইপুর মহকুমা আদালত জামিন দেয় ধৃতদের।

তৃণমূল সূত্রে খবর, শনিবার সোনারপুরে হেনস্তার ঘটনায় ইন্ডিয়া জোটের শরিকদের পাশে পেতেই এবার লোকসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ঘটনার বিবরণ তুলে ধরতে পারেন তিনি। তৃণমূল সূত্রে খবর, হামলার ঘটনায় আদালতের দ্বারস্থ হতে পারেন অভিষেক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande