বুলডোজার অভিযানের আশঙ্কা, পুরসভার বিরুদ্ধে আদালতে অভিষেকের বাবা-মা
কলকাতা, ১ জুন (হি. স. ) : বাড়িতে বুলডোজার অভিযানের আশঙ্কায় এবার পুরসভার বেআইনি নির্মাণ-নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা। আগামী বুধবার শুনানির সম্ভাবনা। সূত্
বুলডোজার অভিযানের আশঙ্কা, পুরসভার বিরুদ্ধে আদালতে অভিষেকের বাবা-মা


কলকাতা, ১ জুন (হি. স. ) : বাড়িতে বুলডোজার অভিযানের আশঙ্কায় এবার পুরসভার বেআইনি নির্মাণ-নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা। আগামী বুধবার শুনানির সম্ভাবনা।

সূত্রের খবর, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাইকোর্টে কলকাতা পৌরনিগমের নোটিস খারিজের আবেদন জানান। তাঁদের বক্তব্য, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত। বৈধভাবে নির্মিত এই বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিস দিয়েছে কলকাতা পৌরনিগম। তাই পৌরনিগমের নোটিস খারিজ করা হোক।

বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। অভিষেকের বাবা-মার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande