বিধায়কদের সই-কাণ্ডে এ বার সিআইডি-র পাঁচ সদস্যের সিট গঠন
কলকাতা, ১ জুন (হি.স.): তৃণমূল বিধায়কদের সই-কাণ্ডে এ বার পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিআইডি। রাজ্যের এই তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা গিয়েছে, সই-কাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের নে
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ জুন (হি.স.): তৃণমূল বিধায়কদের সই-কাণ্ডে এ বার পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিআইডি। রাজ্যের এই তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা গিয়েছে, সই-কাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে।

এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডি-র ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। যদিও আনুষ্ঠানিক ভাবে সিট গঠনের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ নির্দেশে সিট গঠন করা হয়েছে।

সই-কাণ্ডের তদন্তে একাধিক জেলার সঙ্গে সমন্বয় রাখতে হচ্ছে সিআইডি-কে। ওই সূত্রের দাবি, সুষ্ঠু ভাবে এই সমন্বয় বজায় রাখতেই বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়কদের সইয়ে ‘অসঙ্গতি’ নিয়ে রাজ্য বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই কলকাতা পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande