রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণার আশ্বাস মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১ জুন (হি. স. ) : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কর্মচারী সংগঠনের প্রতিনিধি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১ জুন (হি. স. ) : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার কর্মচারী সংগঠনের প্রতিনিধি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত ৫০ হাজার পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছে।

কাটমানি, থ্রেট কালচার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা জানান, আগামী ২২ জুন রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande