দক্ষিণবঙ্গে কমছে কালবৈশাখী, বাড়বে গরম, সপ্তাহশেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
কলকাতা, ১ জুন (হি. স.) : শমীক ভট্টাচার্যের দু’দিনের ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও ফের গরম বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। একই সঙ্গে কমবে কালবৈশাখীর দাপটও। ত
দক্ষিণবঙ্গে কমছে কালবৈশাখী, বাড়বে গরম, সপ্তাহশেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা


কলকাতা, ১ জুন (হি. স.) : শমীক ভট্টাচার্যের দু’দিনের ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও ফের গরম বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। একই সঙ্গে কমবে কালবৈশাখীর দাপটও। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

গত কয়েক দিনে ঝড়-বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হচ্ছে না বলেই পূর্বাভাস।

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকে ফের সক্রিয় হতে পারে ঝড়-বৃষ্টি। পাহাড় এবং সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার এই বদলে দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande