'আমি বড় খেলোয়াড়', মমতার দাবি রাজনৈতিক মহলে জল্পনা উসকে দিল
কলকাতা, ১ জুন (হি. স. ) : সোমবার সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, দলবিরোধী কার্যকলাপ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগকে তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। একইসঙ্গে তাঁর মন্তব্য, ''আমি বড় খ
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ জুন (হি. স. ) : সোমবার সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, দলবিরোধী কার্যকলাপ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগকে তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না।

একইসঙ্গে তাঁর মন্তব্য, 'আমি বড় খেলোয়াড়', যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

তৃণমূল নেত্রীর অভিযোগ, মানুষের ভোটে নির্বাচিত হয়ে কেউ কেউ এখন সেই ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

তিনি বলেন, কোন এলাকায় কারা জিতে এসেছেন, তা মানুষ জানেন এবং ভোটাররাই শেষ পর্যন্ত বিচার করবেন। তাঁর বক্তব্যে ক্ষোভ যেমন ছিল, তেমনই ছিল দলীয় কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাও।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, কোনও পরিস্থিতিতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রেই ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে মানুষের অবস্থান বদলানোর চেষ্টা করা হচ্ছে। তবে সেই পরিস্থিতিতে মাথা নত না করার আহ্বান জানান তিনি।

তাঁর কথায়, ভয়কে প্রশ্রয় দিলে ৩৬৫ দিনই ভয় পেতে হবে, কিন্তু বীরের মতো লড়লে এক মাস জেলে থাকতে হবে, তারপর আপনি মুক্ত পাখি হয়ে যাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande