
কলকাতা, ১ জুন (হি.স.): সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। সেই পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সোমবার আচমকা বাসে উঠলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ দিন গড়িয়াহাট থেকে বাসে ওঠেন তিনি।
হঠাৎই এদিন বাসে ওঠেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। গড়িয়াহাট থেকে বাসে উঠে পড়েন অগ্নিমিত্রা পাল। সোমবার থেকে বাসে মহিলাদের নিখরচায় যাত্রা। সেই পরিষেবা খতিয়ে দেখতেই বাসে সওয়ার অগ্নিমিত্রা পাল।
উল্লেখ্য, ১ জুন থেকে রাজ্য়ে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাত্রা শুরু হয়েছে। সরকারি পরিচয়পত্র বা স্বীকৃত পরিচয়পত্র নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন শূন্য-মূল্যের টিকিট।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ