মেসিকাণ্ডে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস
কলকাতা, ১ জুন (হি.স.): লিওনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আগেই। সেই ঘটনায় গ্রেফতারির আশঙ্কা করছেন অরূপবাবু। এ বার আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি
মেসিকাণ্ডে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস


কলকাতা, ১ জুন (হি.স.): লিওনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আগেই। সেই ঘটনায় গ্রেফতারির আশঙ্কা করছেন অরূপবাবু। এ বার আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হলেন।

সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, অরূপবাবুর বিরুদ্ধে মোট পাঁচ ধারায় এফআইআর হয়েছে। সেগুলি হল— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)।

এফআইআর রুজুর খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন মেসির সফরের আয়োজক, অভিযোগকারী শতদ্রু দত্ত নিজেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে তিনি ধন্যবাদও জানিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande