আইন হাতে তুলে নেবেন না, বার্তা শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১ জুন (হি. স.) : “আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।” সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেকের নাম না করলেও হামলা প্রত
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১ জুন (হি. স.) : “আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।”

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেকের নাম না করলেও হামলা প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।”

এরপরই তৃণমূলকে বিঁধে তিনি আরও বলেন, “একটা উঠে যাওয়া পার্টি, ফলতায় চতুর্থ হয়েছে। বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলের যারা দুর্নীতি করছে, তাঁদের সকলের শান্তি হবে। আপনারা কেউ আইন হাতে নেবেন না।”

শনিবার সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম-ইট ছোড়া শুধু নয়, তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয়। নাম না করে সোমবার সাংবাদিক বৈঠক থেকে সেই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande